ads

মঙ্গলবার , ১৪ মে ২০১৯ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘কালেক্টর’ পদের ২৪৭ বছর পূর্তি উদযাপন

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০১৯ ৫:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট পদের গৌরবের ২৪৭ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ মে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি কালেক্টর পদ সৃষ্টির ইতিহাস তুলে ধরে বলেন, মূলতঃ রাজস্ব আদায়ের জন্য কালেক্টর পদের সৃষ্টি হলেও কালের পরিক্রমায় পদটি এখন জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর হিসেবে সরকারের সকল বিভাগের সমন্বয় করে উন্নয়ন প্রশাসনকে বেগবান করার লক্ষ্যে জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা, রাজস্ব ও উন্নয়ন কর্মকান্ড সমন্বয়ের মূল চাবিকাঠি হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন বর্তমানে জনপ্রশাসন মানুষের দোরগোড়ায় সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শুদ্ধাচার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার, গণশুনানি ইত্যাদির মাধ্যমে জনগণের মাঝে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া ইনোভেশনের মাধ্যমে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে জনদূর্ভোগ লাঘব করা হচ্ছে। সবশেষে রূপকল্প, এসডিজি, ডেল্টা প্ল্যান ইত্যাদির সফল বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ, সোনার বাংলা গঠনে উন্নয়ন প্রশাসন মূখ্য ভুমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়্যেদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন প্রমুখ। এনডিসি মেজবাউল আলম ভুইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় জেলা প্রশাসনের অন্যান্য সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!