ads

বুধবার , ২৬ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে জয়ার শিডিউল পাওয়া গেলো

খবর টি পড়েছেন : ২২৯
অবশেষে জয়ার শিডিউল পাওয়া গেলো
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : নতুন সিনেমায় শুটিং শুরু করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবির নাম ‘অলাতচক্র’। গত রোববার ময়মনসিংহে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। অনেক আগেই ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল জয়ার। কিন্তু সিডিউল না মেলার কারণে ছবিতে জয়ার অভিনয়ের বিষয়টি অনিশ্চিত ছিল। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে ‘অলাতচক্র’ ছবির ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ওই অভিনেত্রী।
‘অলাতচক্র’ ছবিটি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। ছবিটি পরিচালনা করছেন হাবিবুর রহমান হাবিব। কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

জয়া আহসান জানান, মূলত লেখকের আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’। ওই চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হচ্ছে ত্রিমাত্রিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। সাহিত্যনির্ভর কাজের প্রতি আমার সবসময়ই দুর্বলতা কাজ করে। ওই রকম একটি ছবিতে কাজ করে ভালো লাগছে। আশা করছি দর্শক ভালো মানের একটি ছবি উপহার পাবেন।

Shamol Bangla Ads

এদিকে কলকাতায়ও সমান ব্যস্ত জয়া আহসান। তার নতুন ছবি ‘বিনিসুতোয়’-এর শুটিং চলছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিতে জয়ার নতুন লুক। ছবির পরিচালক অতনু ঘোষ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবারও দাখিল হয়নি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পরবর্তী সংবাদ ইউরোপের দুই দেশ মাতাতে গেলেন ‘জেমস’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads