ads

মঙ্গলবার , ৭ মে ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুর ১ হাজার ৮০০ মিটার দৃশ্যমান

শ্যামলবাংলা ডেস্ক
মে ৭, ২০১৯ ১২:০৪ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জ ও শরীয়তপুর : মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের মাঝামাঝি স্থানে ৬ মে সোমবার দুপুরে পদ্মা সেতুর ১২তম স্প্যান বসানো হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসানো হয়। এরই মধ্য দিয়ে পদ্মা সেতুর ১ হাজার ৮০০ মিটার দৃশ্যমান হলো। প্রকৌশলী সূত্রে জানা যায়, এ স্প্যানটি অস্থায়ীভাবে বসানো হয়েছে। জানা যায়, পরবর্তীতে স্প্যানটি সেতুর ২৮-২৯ নম্বর পিলারের ওপর স্থানান্তর করা হবে। ২৮ ও ২৯ পিলারের কাজ সম্পন্ন না হওয়ায় এবং স্প্যান রাখার জায়গা সংকুলান না হওয়ার কারণে এটি অস্থায়ীভাবে ২০-২১ নম্বর পিলারে বসানো হয়েছে। ২৮-২৯ নম্বর পিলার সম্পন্ন হওয়ার পর এটি সরিয়ে নেওয়া হবে। ৫-এফ নম্বর স্প্যানটি গত শুক্রবার বসানোর পরিকল্পনা থাকলেও ঘূর্ণিঝড় ফণীর কারণে তা বাতিল করা হয়। গতকাল সকাল ৮টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যরে ও ৩ হাজার ১৪০ টন ওজনের ৫-এফ নম্বর স্প্যান নিয়ে রওনা হয় ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেন তিয়ান-ই। সকাল ১০টার দিকে স্প্যান বহনকারী ভাসমান ক্রেন সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের কাছে পৌঁছে। এরপর টানা আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে ১২তম স্প্যানটি সেতুর ওপর বসানো সম্পন্ন হয়। পদ্মা সেতুর প্রকৌশল সূত্রে জানা যায়, পদ্মা সেতুতে ২৯৪ পাইলের মধ্যে ২৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। বাকি ৩২টি পাইল ড্রাইভের কাজ চলছে। ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ২৫টি পিলারের। বাকি ১৭টি পিলারের কাজ চলছে। ৪১টি স্প্যানের মধ্যে বসানো হয়েছে ১২টি স্প্যান। আরও ২৯টি স্প্যান বসবে। এ ছাড়া ১৩তম স্প্যানটি মে মাসেই বসানোর কথা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!