ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেলান্দহে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরন চেষ্টায় নিন্দা ও ক্ষোভ

খবর টি পড়েছেন : ১৯০
মেলান্দহে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরন চেষ্টায় নিন্দা ও ক্ষোভ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি : ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক সমকালের সিটি এডিটর শাহেদ চৌধুরীকে অপহরন চেষ্টায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক মহল। এ উপলক্ষ্যে ৭ জুলাই সোমবার বিকেল ৩টায় ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সাংবাদিক শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: শাহ্ জামালের (ইত্তেফাক/নিউনেশন) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-ইউনিটির উপদেষ্টা-দৈনিক সংবাদের সাবেক উপজেলা প্রতিনিধি আলমগীর আহাম্মেদ শাহজাহান, কার্য্যনির্বাহী সভাপতি আব্দুল হাই (আজকের জামালপুর), সহ-সভাপতি শফিকুল ইসলাম (কালাকাল), সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম (বিটিবি নিউজ/বাংলাদেশ প্রতিদিন)যুগ্ম সম্পাদক মাসুদ রানা (জামালপুর দিনকাল), কোষাধ্যক্ষ জিল্লুর রহমান রতন (তেপান্তর), সাংবাদিক মেহেদী হাসান (অগ্রদূত/হ্যালো ডটকম), ছামিউল ইসলাম (সচিত্র সাংবাদিক-জামালপুর এক্সপ্রেস), হুমায়ুন কবির (নিউজ বিডি২৪/সচিত্র সাংবাদিক) প্রমুখ। উল্লেখ্য, শাহেদ চৌধুরী ৬জুলাই বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইফতার পার্টিতে যোগদানের জন্য পথে দুস্কৃতিকারীরা অপহরণের জোর চেষ্টা চালায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গৌরনদীতে ৫ কোটি টাকার সরকারী জমি দখল করে… পরবর্তী সংবাদ সীমান্তবর্তী ত্রিপুরায় মহামারী আকারে ম্যালেরিয়া : কুমিল্লাসহ ৩…