ads

সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কবি সংঘ’র আলোচনা সভা ও কবিতা পাঠ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০১৯ ২:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে নববর্ষ ১৪২৬ উপলক্ষে ‘কবি সংঘ বাংলাদেশ’ ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আাসর অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার বিকেলে ঝিনাইগাতী সদরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশে’র কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক-কলামিস্ট তালাত মাহমুদ। ওইসময় তিনি বলেন, মাদক সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এ সবের কুফল সম্পর্কে আমাদের নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। যাতে তারা বিপথগামী না হয়। কবি তালাত মাহমুদ আরও বলেন, কবিরা প্রকৃতির সন্তান। তারা সুন্দরের পূজারী। সত্য ও ন্যায়ের পথে চলার জন্য কবিরা জাতিকে আহ্বান জানিয়ে থাকেন। নববর্ষের এই দিনে আমরাও জাতিকে সেই আহ্বানের বার্তা পৌছে দিতে চাই।
কবি সংঘ বাংলাদেশ’ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি কবি-সাংবাদিক মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ। মুক্ত আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন সংগঠনের ঝিনাইগাতী উপজেলা শাখার সহ-সভাপতি কবি ফজিলা শারমিন, সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবি জামাল শেখ, কবি সিনথিয়া শারমিন, কবি আনোয়ারা বেগম, কবি শাকিলা শারমিন, কবি আল মাহমুদ সরকার, কবি রাবেয়া শারমিন, কবি মনিরুজ্জামান, কবি শেখ ফরিদ, কবি আলমগীর হোসেন, কবি নাদিয়া জাহান মিতু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মোহাম্মদ মাহবুবুর রহমান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!