শ্যামলবাংলা ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তিতে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। ২৮ এপ্রিল রবিবার সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তির কাকড়তলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন রঞ্জিত চন্দ্র (৫২), ফখরুল ইসলাম (৭৫), আবুল কালাম (৬২), জান্নাতুল ফেরদৌস (২৮) ও শিশু রুমান (৮)।
এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানার ওসি শাহ আলম জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়া হয়ে যাচ্ছিল। পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির কাকড়তলা এলাকায় বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। ওই সময় আহত হয়েছেন আরও দুজন।









