ads

মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহত বেড়ে ৩১০

খবর টি পড়েছেন : ১৬৮
শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহত বেড়ে ৩১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। হামলায় গুরুতর আহতদের মধ্যে অনেকেই সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্রীলংকা পুলিশের এক মুখপাত্র রোয়ান গুনাসেকেরা মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি।
রোয়ান বলেন, রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৫০০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত রোববার সকালে দ্বীপরাষ্ট্রটিতে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেলে এ হামলা হয়। পরে আরও দুটি স্থানে হামলা হয়।
ওই দিন ছিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিকে ২০ শতাংশ অতিরিক্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পরবর্তী সংবাদ পদ্মা সেতুতে বসল ১১তম স্প্যান, দৃশ্যমান ১৬৫০ মিটার