ads

মঙ্গলবার , ২ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বড় চমক দিয়েই শুরু হলো সালমানের ‘দাবাং থ্রি’

খবর টি পড়েছেন : ১৮১
বড় চমক দিয়েই শুরু হলো সালমানের ‘দাবাং থ্রি’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সালমান খানের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘দাবাং’। সোমবার থেকে মুম্বাইয়ে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে সিনেমাটির তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’ এর শুটিং শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সালমান নিজেই বিষয়টি জানিয়েছেন।
ভিডিওতে সালমান জানান, ইন্দোর তার এবং আরবাজ খানের জন্মস্থান। আর সেখান থেকেই ‘দাবাং’র তৃতীয় কিস্তির শুটিং শুরু করেছেন তারা। মজার ব্যপার হলো বেশ বড় চমক দিয়েই ছবিটির শুটিং শুরু করেছেন তিনি। দাবাং-থ্রি’র টাইটেল ট্র্যাকের চিত্রায়নের মাধ্যমে শুটিং শুরু করেছেন সালমান।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গানটিতে সালমানের সঙ্গে থাকবেন ৫০০ নৃত্যশিল্পী। ১৩ দিন ধরে এ শুটিং চলবে।
একটি অ্যাকশন সিক্যুয়েন্স শুটিংয়েরও পরিকল্পনা করছেন নির্মাতা। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘গানের পরই চুলবুল পান্ডে (সালমান) ও মাক্ষীর (আরবাজ খান) একটি বাইক নিয়ে অ্যাকশন দৃশ্য থাকবে। মণ্ডলশ্বরে সপ্তাহ ধরে এর শুটিং সম্পন্ন হবে।’
দাবাং-থ্রি সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। এতে সালমানের খানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। খল চরিত্রে দেখা যাবে কন্নড় অভিনেতা সুদীপকে।
অভিনব ক্যাসবের পরিচালনায় ২০১০ সালে মুক্তি পেয়েছিল সালমান খান ও সোনাক্ষি সিনহা অভিনীত এর প্রথম কিস্তি। আরবাজ খানের পরিচালনায় দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০১২। নতুন পর্ব পরিচালনা করছেন প্রভুদেবা। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর ডিসেম্বরে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘জি’ নেটওয়ার্কের সব চ্যানেল বাংলাদেশে বন্ধ পরবর্তী সংবাদ ২৪ ঘণ্টা পর খুললো ভারতীয় জি নেটওয়ার্কের চ্যানেল