ads

মঙ্গলবার , ২ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘জি’ নেটওয়ার্কের সব চ্যানেল বাংলাদেশে বন্ধ

খবর টি পড়েছেন : ১৬৭
‘জি’ নেটওয়ার্কের সব চ্যানেল বাংলাদেশে বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে এক নির্দেশনা পাওয়ার পর চ্যানেলগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান। ১ এপ্রিল সোমবার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দুই পরিবেশক সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির পরই জাদু ভিশন জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।
জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেল সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে।
ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান ‘জাদু ডিজিটালের’ কাস্টমার সার্ভিস কর্মকর্তা শামীমা মিতু গণমাধ্যমকে জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে জি নেটওয়ার্কের চ্যানেলগুলো ‘সাময়িকভাবে’ বন্ধ করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলগুলো বন্ধ করতে বলা হয়নি। ক্যাবল অপারেটরদের কাছে এসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে কি-না তা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বিষয়টি আগামী সাতদিনের মধ্যে ক্যাবল অপারেটরদের জানাতে বলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অটিস্টিক শিশুদের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল হওয়ার আহবান… পরবর্তী সংবাদ বড় চমক দিয়েই শুরু হলো সালমানের ‘দাবাং থ্রি’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads