ads

শনিবার , ১৩ অক্টোবর ২০১৮ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবের অনুপস্থিতিতে টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৩, ২০১৮ ১১:১৭ পূর্বাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আঙুলের চোটের কারণে দল থেকে মোটামুটি লম্বা সময়ের জন্যই ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু যে তিন ফরম্যাটে দলের সেরা ক্রিকেটার তিনি, তাই নয়। টেস্ট ও টি২০ দলের অধিনায়কের দায়িত্বও তার। সাকিবের ছিটকে যাওয়ায় তাই আসন্ন জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এ দুই ফরম্যাটে অধিনায়ক কে হবেন, সেটা নিয়ে একটা সংশয় ছিল। তবে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিলেন, সাকিবের অনুপস্থিতিতে টেস্ট ও টি২০ দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
গতকাল ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাকিবের অনুপস্থিতি এবং দুই ফরম্যাটের সম্ভাব্য অধিনায়ক কে- এমন প্রশ্নের উত্তরে নাজমুল হাসান বলেন, ‘টেস্ট অধিনায়ক হিসেবে আমার পছন্দ মাহমুদউল্লাহ রিয়াদ। আমার বিশ্বাস, সাকিবের অনুপস্থিতিতে সে দলকে ভালোভাবেই নেতৃত্ব দিতে পারবে।’
অধিনায়কত্ব অবশ্য রিয়াদের জন্য এখন আর নতুন কিছু নয়। জানুয়ারিতে দেশের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। সেই সিরিজের পর শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট এবং টি২০ সিরিজে সাকিবের বদলে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন রিয়াদ। মার্চে শ্রীলংকায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির তিনটি ম্যাচেও দলের অধিনায়ক ছিলেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!