ads

শনিবার , ১ সেপ্টেম্বর ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আধুনিক খামার ব্যবস্থাপনা কর্মশালা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০১৮ ৭:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ‘আধুনিক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালা ও খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ মার্জিনাল ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মার্স সোসাইটি, শেরপুর জেলা শাখা শহরের নিউমার্কেট আলীশান মিলনায়তনে ওই কর্মশালা ও খামারি সমাবেশের আয়োজন করে। কর্মশালায় খামার পরিচালনা, গরুর খাবার মান নিয়ন্ত্রণ, রোগব্যাধি সম্পর্কে ধারণা, টিকা ও সুষ্ঠু চিকিৎসা প্রদান এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূইয়া।
ওইসময় গরুর খামারিরা বলেন, খাদ্যদ্রব্যের উচ্চমুল্যের কারণে গরুর খামারিদের উৎপাদন ব্যয় বেড়েই চলেছে। বাজারে দুধ বিক্রি করতে গিয়েও কাঙ্খিত দাম মিলছে না। খামারের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে বাণিজ্যিক হারে। অথচ গরু লালন-পালন কৃষিভিত্তিক খাত। তাছাড়া ব্যাংক থেকেও গরু লালন-পালনে সহজ শর্তে ঋণ মিলছে না। এসব কারণে গরু লালন-পালনে হিমসিম খাচ্ছেন শেরপুরের গরু লালন-পালনকারিরা। খামারিরা তাদের উৎপাদিত দুধের ন্যায্যমুল্য নিশ্চিতকরণ, গরু লালন-পালনে সহজ শর্তে ব্যাংক ঋণপ্রাপ্তি, খাদ্যের উচ্চমুল্য নিয়ন্ত্রণ, বানিজ্যিকের পরিবর্তে বিদ্যুৎ বিল কৃষিভিত্তিক করা এবং সরকারি অনুদান ও সহযোগিতার দাবি জানান।
সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত খামারি সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সোয়াদ ডেইরী ফার্মের চেয়ারম্যান মো. সাদুজ্জামান সাদী, ডেইরী ফার্ম মালিক তৌহিদুর রহমান পাপ্পু, মো. হাফিজুর রহমান পলাশ, জামালপুরের খামারী আব্দুল হামিদ ও তাহিরুল ইসলাম প্রমুখ।
পরে উপস্থিত খামারিদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ মার্জিনাল ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মার্স সোসাইটি, শেরপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে মো. রফিকুল ইসলাম চেয়ারম্যান সভাপতি, তৌহিদুর রহমান পাপ্পু সাধারণ সম্পাদক, মো. সাদুজ্জামান সাদী সিনিয়র সহ-সভাপতি, ক্বারী মো. আবুল হোসেন সহ-সভাপতি এবং মো. হাফিজুর রহমান পলাশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ওই খামারী সমাবেশে ও প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক গরুর খামারী অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!