ads

রবিবার , ১২ আগস্ট ২০১৮ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয়করণ হলো ২৭১ কলেজ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১২, ২০১৮ ৪:০৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয়করণ করা হয়েছে দেশের ২৭১টি বেসরকারি কলেজ। ১২ আগস্ট রবিবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন করে ২৭১টি কলেজ সরকারি হওয়ায় দেশে মোট সরকারি কলেজের সংখ্যা দাঁড়ালো ৫৯৮টিতে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলার ৪টি, মানিকগঞ্জের ৪টি, নারয়ণগঞ্জের ৩টি, মুন্সীগঞ্জের ৩টি, গাজীপুরের ৩টি, নরসিংদীর ৪টি, রাজবাড়ির ২টি, শরীয়তপুরের ৪টি, ময়মনসিংহের ৮টি, কিশোরগঞ্জে ১০টি, নেত্রকোনার ৫টি, টাঙ্গাইলের ৮টি, জামালপুরে ৩টি, শেরপুরে ৩টি, চট্টগ্রামের ১০টি, কক্সবাজারের ৫টি, রাঙামাটির ৪টি, খাগড়াছড়ির ৬টি, বান্দরবানের ৩টি, কুমিল্লার ১০টি, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি, চাঁদপুরের ৭টি, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর একটি করে, সিলেটের ৯টি, হবিগঞ্জের ৫টি, মৌলভীবাজারের ৫টি, সুনামগঞ্জের ৮টি, রাজশাহীর ৭টি, চাঁপাইনবাবগঞ্জের ২টি, নাটোরের ৩টি, পাবনার ৭টি, সিরাজগঞ্জের ৩টি, নওগাঁর ৬টি, বগুড়ার ৬টি, জয়পুরহাটের একটি, রংপুরের ৭টি, নীলফামারীর ৪টি, গাইবান্ধার ৪টি, কুড়িগ্রামের সাতটি, দিনাজপুরের ৯টি লালমনিরহাটের ৩টি, ঠাকুরগাঁওয়ের একটি, পঞ্চগড়ের ৪টি, খুলনায় ৫টি, যশোরের ৫টি, বাগেরহাটের ৬টি, ঝিনাইদহের একটি, কুষ্টিয়ার দু’টি, চুয়াডাঙ্গাল দু’টি, সাতক্ষীরার দু’টি, মাগুরার ৩টি, নড়াইলের একটি, বরিশালের ৬টি, ভোলার ৪টি, ঝালকাঠির ৩টি, পিরোজপুরের দুটি, পটুয়াখালীর ৬টি ও বরগুনার তিনটি কলেজ সরকারি করা হয়েছে।

Shamol Bangla Ads

এসব কলেজে বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষক রয়েছেন। জাতীয়করণ হওয়া কলেজের শিক্ষকদের মর্যাদা কি হবে তা নিয়ে গত ৩১ জুলাই একটি বিধিমালাও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্পূর্ণ তালিকা দেখতে এখানে ক্লিক করুন

Need Ads