শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা শপথ নিয়ে ঢাকা থেকে আসার পথে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণীর লোকজন তাকে উপজেলার সীমানা থেকে বিশেষ বিশেষ স্থানে পৃথকভাবে স্বাগত জানায়। পরে তাকে বহনকারী গাড়ীকে মাঝখানে রেখে আগে পিছে চলে মোটর সাইকেল বহর। তিনিও হাত নেড়ে নেতাকর্মী-সমর্থকদের অভিনন্দনের জবাব দেন।

পরে উপজেলা এপিপিআই উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এক গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্নস্তরের লোকজনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকাকে শুভেচ্ছা জানান। তাকে বরণ করতে দলীয় নেতাকর্মী ও শুভাকংখীরা শহরের বিভিন্ন এলাকার বিশেষ স্থান গুলোতে গেইট এবং তোরণ নির্মাণ করে। এর পাশপাশি অসংখ্য প্যানা ফেষ্টুন-ব্যানারও টানানো হয় শহরজুড়ে।




