ads

মঙ্গলবার , ৩ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন সার-বীজ : কৃষিমন্ত্রী মতিয়া

খবর টি পড়েছেন : ২০৮
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন সার-বীজ : কৃষিমন্ত্রী মতিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের ২৪টি জেলার কৃষকদের মাঝে সরকার প্রায় ১৩৭ কোটি টাকার সার ও বীজ বিতরণ করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ৩ অক্টোবর মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে ওই কথা জানান।
ওইসময় মন্ত্রী বলেন, ২০১৭-১৮ বোরো ও রবি মৌসুমে ৭ লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষকের পুনর্বাসনের জন্য ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সার ও বীজ প্রদান করবে সরকার। ২৪টি জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ওই সার ও বীজ পাবেন।
কৃষিমন্ত্রীর তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইল ও রাজশাহীর কৃষকদের ওই বীজ ও সার দেওয়া হবে।
মতিয়া চৌধুরী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে ১ লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষককে রবি মৌসুমে ১৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, খেসারি ও বোরো ধানের বীজ, অন্যান্য শাক-সবজির বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। হাওরের জেলাগুলোর ৬ লাখ কৃষককে বোরো বীজ, ডিএপি, এমওপি সার ও নগদ অর্থ সহায়তা বাবদ ১১৭ কোটি টাকা দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত : আইনমন্ত্রী পরবর্তী সংবাদ মানবতার পক্ষে অটল থাকায় বঙ্গবন্ধু কন্যা প্রশংসিত হয়েছেন…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads