ads

বুধবার , ২০ জুন ২০১৮ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাসিক নির্বাচনের মনোনয়নপত্র নিলেন লিটন-বুলবুল

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২০, ২০১৮ ১:০৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। ২০ জুন বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এছাড়া ঢাকায় বুলবুলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দু’দলের ২ মনোনয়নপত্র সংগ্রহক ওই তথ্য নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads