শ্যামলবাংলা ডেস্ক : তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিবাদ মিটে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুই পক্ষই ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা করতে সম্মত হয়েছেও বলে জানান তিনি। ২৩ জানুয়ারি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে তাবলিগের শুরা সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসেকুল ইসলাম এবং দেওবন্দপন্থিদের মধ্যে শুরা সদস্য মাওলানা জুবায় আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ইজতেমা হবে। বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের দুইজন প্রতিনিধি বসে ইজতেমার তারিখ নির্ধারণ করবেন। ২ পক্ষের বিরোধ মীমাংসায় সমন্বয়কারীর ভূমিকা পালন করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম।




