ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

খবর টি পড়েছেন : ৩৭০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পুলিশের কর্মকর্তা পদে ফের ব্যাপক রদবদল করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, যুগ্ম পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৪৫ জন কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে জেলা পুলিশ সুপার পদে নিয়োগ দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

১৫ সেপ্টেম্বর রবিবার এ সংক্রান্ত পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে মেহেরপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, নেত্রকোণা, বরিশাল, গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবন, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায়।

Shamol Bangla Ads

এসব কর্মকর্তাদের মধ্যে মাকসুদা আকতার খানমকে মেহেরপুর, মুহম্মদ আব্দুর রকিবকে চাঁদপুর, ড. এস এম ফরহাদ হোসেনকে রাঙ্গামাটি, মির্জা সায়েম মাহমুদকে নেত্রকোণা, মোহাম্মদ বেলায়েত হোসেনকে বরিশাল, মো. মিজানুর রহমানকে গোপালগঞ্জ, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে পঞ্চগড়, সৈয়দ রফিকুল ইসলামকে জামালপুর, মো. নজরুল ইসলামকে শরীয়তপুর, মো. শহীদুল্লাহ কাউসারকে বান্দরবন, মো. আকতার হোসেনকে লক্ষ্মীপুর ও মোহাম্মদ মোর্শেদ আলমকে নোয়াখালী জেলার পুলিশ সুপার পদে বদলী করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণঅভ্যুত্থানে নিহতদের ৪২২ জন বিএনপির : মির্জা ফখরুল পরবর্তী সংবাদ এইচএসসির ফল হবে জেএসসির ২৫, এসএসসির ৭৫ শতাংশ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads