স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৪ জুন সোমবার বিকেলে শেরপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বদলিজনিত ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল, জেলা খামারবাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নূরল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়াম্যান শামছুন্নাহার কামাল ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছরিন রহমান ফাতেমা।
ওইসময় অন্যান্যের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, শ্রীবরদী কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও খরিয়াকাজীরচর ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ডা: বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান।
ওইসময় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ, জেলা পুলিশের নেতৃবন্দ, আলেম সমাজের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




