ads

সোমবার , ৯ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোজ্যতেলের দাম নিয়ে কথা রাখেননি ব্যবসায়ীরা : বাণিজ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪৫
ভোজ্যতেলের দাম নিয়ে কথা রাখেননি ব্যবসায়ীরা : বাণিজ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভোজ্যতেলের দাম নিয়ে ব্যবসায়ীরা কথা রাখেননি। ৯ মে সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলেনে এমন কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা রমজান মাসে অ্যাপিলটা (অনুরোধ) করেছিলাম যে দয়া করে দাম বাড়াবেন না। সেই অ্যাপিল করা আমার বোধ হয় ঠিক হয়নি। কারণ তারা (ব্যবসায়ীরা) কথা রাখেননি। তিনি আরো বলেন, এই দাম বাড়ার কথা ছিল রোজার আগেই। কিন্তু সরকার চায়নি রোজায় তেলের দাম বাড়ুক। সেই সময়ে কিছু অসাধু রিটেইলার ঘরে তেল মজুত করে রেখেছিল। সেজন্য দাম বাড়ানোর পরও বাজারে তেলের ক্রাইসিস হলো।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশের বিভিন্ন গণমাধ্যমে গেলো কয়েকদিন ধরেই তেলের দাম বৃদ্ধির বিষয়ে কথা বলা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাগে আন্তর্জাতিকভাবেই যে তেলের দাম বেড়েছে, প্রতিবেশী ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানে তেলের দামের একটি তুলনামূলক চিত্র কেউ দেখাচ্ছেন না। আন্তর্জাতিক বাজারে গত এক মাসে তেলের দাম কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা কেউ বলছেন না।

Shamol Bangla Ads

তিনি আরো বলেন, ‘এমনকি আজকে বাজারে যে তেলটা বিক্রি করছে, সেই তেলটা দুই মাস আগে চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করানো হয়েছে। সেই তেলটা কী দামে আমদানি হয়েছে সেটাও কেউ জানাচ্ছেন না। এগুলো যদি জানানো যেতো… দাম বেড়েছে এটা সত্য, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটাও সত্য। কিন্তু এর পেছনে আরেকটা সত্যও আছে। সেই সত্যটা যদি জানানো যেতো, তাহলে মানুষ বুঝতে পারতেন সমস্যাটা কোথায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৯ মাসে বাণিজ্য ঘাটতি ২৪৯০ কোটি ডলার পরবর্তী সংবাদ মৌলভীবাজারে বাস চাপায় পুলিশ সদস্য নিহত, চালক গ্রেফতার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads