শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী পৌর শহরের নাগরিক, বিশিষ্ট সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক-কলামিস্ট ও মানবাধিকার কর্মী এম আর টি মিন্টু ও মোছাঃ মনিরা বেগম কনকের একমাত্র তণয় ইফতেখার রহমান ফাহিম ২০১৩ ইং সালে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় ও কেন্দ্র হতে জে, এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জি পি এ- ৫ প্রাপ্ত হওয়ার পর মেধা বৃত্তি অর্জন করেছে (রোল নং- ৫৬০৭৮২)। ফাহিম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও মেধা বৃত্তি অর্জন করেন এবং বর্তমানে উক্ত বিদ্যালয়ের বিজ্ঞান শাখার নবম শ্রেণীর ছাত্র। উচ্চ শিক্ষা শেষে উর্দ্ধতন কর্মকর্তা হয়ে হত দরিদ্র মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন দরিদ্রতার চরম কষাঘাতে লালিত এই মেধাবী ছাত্র। তার প্রিয় ব্যক্তি বঙ্গবন্ধু এবং প্রিয় লেখক কবি গুরু ঠাকুর। তার উজ্জল ভবিষৎ কামনায় গর্বিত সাংবাদিক ও তার পতœী সকলের নিকট আন্তরিক দোয়া কামনা করেন। উক্ত বিদ্যালয়ের তদানিন্তন মেধাবী ছাত্র এবং বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স) রিয়ার এডমিরাল (অবঃ) মোঃ খুরশেদ আলম মোবাইল মেসেজে উক্ত কেন্দ্রে একমাত্র মেধা বৃত্তি অর্জনকারী ফাহিমকে দোয়া ও শুভেচ্ছা জানান।




