ads

শুক্রবার , ২০ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেপালে ১৩৯ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

খবর টি পড়েছেন : ২০৫
নেপালে ১৩৯ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নেপালের কাঠমান্ডু বিমানবন্দর শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ায় বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
এ ঘটনায় কেউ আহত না হলেও নেপালের রাজধানীতে আসা সকল বিমান ঘুরিয়ে দেয়া হয়। রানওয়ে থেকে ছিটকে পড়া মালিন্দ এয়ারলাইনের বোয়িং ৭৩৭ বিমান সরাতে কর্তৃপক্ষ চেষ্টা চালানোয় বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়।
এদিকে নেপালের একমাত্র ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কতক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার এ বিমান উড্ডয়ন করার সময় এতে সমস্যা দেখা দেয়ায় পাইলটরা বিমানটির উড়া বাতিল করলে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি: কাদের পরবর্তী সংবাদ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা