ads

শুক্রবার , ২০ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি: কাদের

খবর টি পড়েছেন : ১৮৪
ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি: কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে আওয়ামী লীগ নতুন করে ভাবছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি। সামনে আমাদের ছাত্রলীগের সম্মেলন আছে। সম্মেলনে নেতৃত্বের গঠনের দিক দিয়ে এবং ছাত্রলীগকে নতুন মডেলে কাজ করার একটা নির্দেশনা নেত্রীর আছে, আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি।’
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এক ব্যবসায়ীকে চুলের মুঠি ধরে চড়-থাপ্পর মারছেন— এমন একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেখুন এখানে কিছু এমব্র্যাসিং ব্যাপার ঘটে। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক, অপকর্ম করে কেউ পার পায়নি। অপরাধ করে পার পেয়ে যাওয়ার কালচার বিএনপিতে থাকতে পারে, আওয়ামী লীগে নেই।’
গণতন্ত্রের জন্য গণঅভ্যুত্থান ঘটাতে হবে— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘ফখরুল সাহেবরা যে গণঅভ্যুত্থানের কথা বলছেন সে পরিস্থিতি এখন দেশে নেই। সেটা তারা করতে পারবেনও না। গত নয় বছরেও তারা অনেক হুমকি দিয়েছেন, পারেননি।’
অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারই নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে।
‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম। এতে অন্যদের মধ্যে অধ্যাপক শফিক উজ জামান এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বক্তব্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩২ ধারা নিয়ে সম্পাদকদের দাবি যৌক্তিক : আইনমন্ত্রী পরবর্তী সংবাদ নেপালে ১৩৯ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads