ads

শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফরিদপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১৩

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আগুন ধরে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ১০ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১১ টার দিকে নগরকান্দার গজারিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
ভাঙা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান, নড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ পরিবহনের ওই বাস ও কাভার্ড ভ্যানে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে ১৩ জন নিহত হন। আহত হয়েছেন ১৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ফায়ার সাভির্সের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তিনি আরও জানান, আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আট জনকে মোকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads