ads

বৃহস্পতিবার , ১৪ জুলাই ২০১৬ | ২০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে ক্রীড়া উপমন্ত্রীর মতবিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১৪, ২০১৬ ৩:২৩ অপরাহ্ণ

Sherpur Pic-2স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় সভা করেছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ১৩ জুলাই বুধবার রাতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শনকালে স্টেডিয়াম মিলনায়তনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকতাদের দাবির প্রেক্ষিতে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় তার বক্তৃতায় শেরপুরে একটি ইনডোর স্টেডিয়াম ও একটি জিমনেসিয়াম নির্মাণের ঘোষণা দেন। একইসাথে তিনি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণ, মিডিয়া সেন্টার নির্মাণসহ ডিএসএ, ডিএফএ ও মহিলা ক্রীড়া সংস্থার জন্য ১ লাখ ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিএসএ সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ। এর আগে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় জাতীয় ক্রীড়া পরিষদের ২৪ লাখ টাকার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করেন। এছাড়া তিনি বিকেলে সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রীড়া অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।

Need Ads