ads

রবিবার , ৩ জুলাই ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দলীয় নেতাদের জঙ্গী তৎপরতা দমনে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বললেন হুইপ আতিক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ৩, ২০১৬ ৯:০৪ অপরাহ্ণ

Sherpur A'Leage Iftarস্টাফ রিপোর্টার : জঙ্গী তৎপরতা দমনে দলীয় নেতাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার আহবান জানিয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ৩ জুলাই রবিবার শহরের অভিজাত হোটেল আলীশানে আয়োজিত জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি ওই আহবান জানান। ওইসময় তিনি বলেন, জনগণের প্রত্যাখাত বিএনপি-জামায়াত জোট গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে দেশে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে জঙ্গী তৎপরতা চলছে। ওই তৎপরতা রোধে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য দলীয় নেতাদের সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে এবং কেন্দ্রীয় নির্দেশনা পেলেই যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। আলোচনা পর্বে আরও অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওইসময় মঞ্চে ছিলেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোঃ খুররম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহ্ম্মাদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান। আলোচনা পর্ব শেষে জঙ্গী হামলায় গুলশানে হতাহতের ঘটনায় এক মিনিট নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। এরপর বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণসহ জঙ্গীবাদ নির্মূলের কামনা করা হয়।
ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ খোরশেদুজ্জামান, আব্দুল খালেক, ফখরুল মজিদ খোকন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, নাজিমুল হক নাজিম ও এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ অদু, সাবেক সিনিয়র সদস্য খন্দকার নজরুল ইসলাম ও শহীদুল ইসলাম মুকুল, সাবেক আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম আধার, দপ্তর সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, প্রচার সম্পাদক বশিরুল ইসলাম শেলু, অর্থ  সম্পাদক আসাদুজ্জামান রৌশন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর আলী সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা স্বাচিপ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসম নাসিম কাকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল, বর্তমান সভাপতি জুনায়েদ নুরানী মনি প্রমুখ অংশ নেন।

Need Ads