ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর সীমান্তে এক আদিবাসী পরিবারের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে বন্যহাতির দল। ১৯ জুন রবিবার রাতে উপজেলার বাকাকুড়া গ্রামের ফরেন সাংমা’র বসতবাড়িতে ওই ঘটনা ঘটে। এতে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
জানা যায়, সীমান্তের ওপার থেকে নেমে আসা বন্যহাতির দল রবিবার রাতে ফরেন সাংমার বাড়িতে তান্ডবলীলা চালায়। ওইসময় বন্যহাতির দল ফরেন সাংমা’র মাথাগুঁজার একমাত্র বসত ঘরটি গুঁড়িয়ে দেয়। ঘরে থাকা ধান/চালসহ খাদ্যদ্রব্য সমস্ত খেয়ে সাবাড় করে দেয়। সোমবার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ক্ষতিগ্রস্থ ফরেন সাংমার বাড়ি পরিদর্শন করেছেন।




