ads

রবিবার , ১২ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মেসি একটা দানব’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১২, ২০১৬ ৪:২৯ অপরাহ্ণ

Shamol Bangla Ads

number no messiস্পোর্টস ডেস্ক :  আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হারার পর লিওনেল মেসিকে ‘দানব’ বলে উল্লেখ করেছেন পানামা কোচ হের্নান দারিও গোমেস।

শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে মেসির অসাধারণ হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা।

Shamol Bangla Ads

পিঠের চোটের কারণে চিলির বিপক্ষে খেলতে না পারা মেসি কোপা আমেরিকার শতবর্ষী আসরে প্রথমবারের মতো মাঠে নামেন পানামার বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে ।

মেসি যখন মাঠে নামেন, তখন নিকোলাস ওতামেন্দির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। মাঠে নামার অষ্টম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনা ফরোয়ার্ড। আর ৮৭তম মিনিটে পূর্ণ করেন দেশের হয়ে চতুর্থ হ্যাটট্রিক।

ম্যাচ শেষে গোমেস বলেন, “মেসি নামার আগে ম্যাচে কোনো পার্থক্য ছিল না। মেসি একটা দানব। আপনি যদি ভুল করেন আর মেসি কাছে থাকে, এর মূল্য চুকোতে হবে আপনাকে।”

Need Ads