পাইকগাছা (খুলনা)প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার ১ ফেব্রয়ারী ১৭তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে ৩ দিনের মেলা, র্যালী, আলোচনাসভাসহ আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। ইতোমধ্যে প্রধান সড়কে তোরণ নির্মান ও পৌর চত্বরে মেলার ষ্টল নির্মানের কাজ সম্পন্ন করা হয়েছে। ৩ ফেব্রয়ারী প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল জলিল, উপস্থিত থাকবেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সূত্র মতে, ১৯৯৭ সালের ১ ফেব্রয়ারী বর্তমান আ’লীগের এমপি এ্যাডভোকেট শেখ মোঃ নুরুল হকের প্রচেষ্টায় উপজেলা সদরসহ গদাইপুর ইউনিয়নের ২.৫২ স্কয়ার কিলোমিটার এলাকা নিয়ে খুলনা জেলার প্রথম পৌরসভা হিসাবে আত্ম প্রকাশ করে পাইকগাছা পৌরসভা। হাটি হাটি পা করে সদ্য বিগত এমপি এ্যাডভোকেট সোহরাব আলী সানা ও বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীরের প্রচেষ্টায় ২০১২ সালের ১৪ অক্টোবর ঐতিহ্যবাহী পৌরসভা ‘গ’ থেকে উন্নীত হয় ‘খ’ শ্রেণীতে। বর্তমান পরিষদ ক্ষমতা গ্রহনের পর হতে পৌরসভার সার্বিক উন্নয়নসহ বৃদ্ধি করা হয়েছে নাগরিক সুযোগ সুবিধা। গত কয়েক মাস আগে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে প্রধান সড়কসহ ৯টি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ৩শ সড়ক বাতি। ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে পানি সরবরাহ প্রকল্প। ইতোমধ্যে ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপন কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের আওতায় পৌর এলাকার দেড় হাজার পরিবারের মাঝে সরবরাহ করা হবে প্রতিদিন ২ লাখ লিটার সৃুপেয় পানি। এদিকে আগামী ১ ফেব্রয়ারী পৌরসভার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংশ্লিষ্ঠ কর্তৃৃপক্ষ আয়োজন করেছেন নানা কর্মসুচি। এ উপলক্ষ্যে পৌর চত্বরে ৩ দিনের পানি মেলাসহ র্যালী আলোচনা সভা, ক্রীড়া ও আয়োজন করা হযেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। গোটা পৌর এলাকা সাজানো হচ্ছে বর্নিল সাজে। ৩ ফেব্রয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করবেন,. বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, উপ- মহা পুলিশ পরিদর্শক এস এম মনিরুজ্জামান, বগুড়া পলী উন্নয়ন একাডেমির মহা-পরিচালক আব্দুল মতিন, পরিচালক মাহমুদ হোসেন খান, জেলা পুলিশ সুপার মোঃ গোলাম রউফ খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এ ব্যাপারে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে মেয়র সেলিম জাহাঙ্গীর জানান।




