ads

শনিবার , ২৮ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তুরস্ক সীমান্তে আটকা পড়েছে লক্ষাধিক সিরীয়

খবর টি পড়েছেন : ১৪৮
তুরস্ক সীমান্তে আটকা পড়েছে লক্ষাধিক সিরীয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Syria-

Shamol Bangla Ads

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো প্রদেশের তুরস্ক সীমান্তের কাছে আটকা পড়েছে লক্ষাধিক সিরীয় নাগরিক। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই অঞ্চলের দিকে আরও এগিয়ে আসায় ওই সিরীয়রা কোনো দিকে যেতে পারছেন না। সেই সঙ্গে তুরস্কের সীমান্ত গেটও বন্ধ করে দেওয়া হয়েছে।শুক্রবার (২৭ মে) থেকে তারা আটকা পড়ে আছেন বলে শনিবার (২৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।আটকে পড়া সিরীয়দের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় আজাজ শহরের আল-সালমাহ হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।মধ্যপ্রাচ্যের মেডিসিন স্যানস ফ্রন্টিয়েরেস’র অপারেশন ম্যানেজার পাবলো মার্কো এক বিবৃতিতে বলেন, তুরস্কে সীমান্তে প্রায় এক লাখ মানুষ আটকে পড়ায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে গেছে। যা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আর্জেন্টিনায় সাবেক স্বৈরশাসকের ২০ বছর কারাদণ্ড পরবর্তী সংবাদ ইউক্রেইনে বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে নিহত ১৭