ads

শনিবার , ২৮ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর্জেন্টিনায় সাবেক স্বৈরশাসকের ২০ বছর কারাদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৮, ২০১৬ ৩:৩৯ অপরাহ্ণ
আর্জেন্টিনায় সাবেক স্বৈরশাসকের ২০ বছর কারাদণ্ড

Ex-Argentine+dictator+Bignoneআন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার সাবেক স্বৈরশাসক রেইনালদো বিগনোনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। ১৯৭০ এর দশকে সেসময়কার দক্ষিণ আমেরিকান স্বৈরশাসকদের সঙ্গে মিলে গোপনে ‘অপারেশন কনদোর’ চালিয়ে বামপন্থি নেতাকর্মীদের নির্বিচারে হত্যার দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

 

স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) দুপুরে রাজধানী বুয়েন্স এইরেসের আদালত এই দণ্ডাদেশ ঘোষণা করেন। আর্জেন্টিনার সর্বশেষ এই স্বৈরশাসকের সঙ্গে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন আরও ১৪ সামরিক কর্মকর্তা। এদের মধ্যে কেবল উরুগুয়ের সাবেক কর্নেল ম্যানুয়েল কোরদেরোকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধেও শিগগির দণ্ডাদেশ ঘোষণা করা হবে।

Shamol Bangla Ads

 

গোপনে ‘অপারেশন কনদোর’ চালিয়ে সেসময় আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে ও বলিভিয়ার অসংখ্য বামপন্থি দলের নেতাকর্মী ও মানবাধিকারকর্মীকে হত্যা করা হয়।

এক ঘণ্টা সময় ধরে দণ্ডাদেশ ঘোষণাকালে আদালতের বিশাল এজলাসকক্ষে উপস্থিত ছিলেন ওই সময় হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজন ও শুভানুধ্যায়ীরা।

Need Ads