ads

শনিবার , ২৮ মে ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পঞ্চম দফায় ৭২০ ইউপিতে ভোটগ্রহণ চলছে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৮, ২০১৬ ১:৫৭ অপরাহ্ণ

up

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : আজ পঞ্চম দফায় ৭২০ ইউপিতে ভোট গহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চম ধাপে ৪৫ জেলার ৯৩ উপজেলায় ৭২০টি ইউপিতে ভোটগ্রহণ করা হচ্ছে।

Shamol Bangla Ads

এতে প্রায় ১ কোটি ১০ লাখের মত ভোটার ৬ হাজার ৪৮৪টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
নির্বাচনে ইতিমধ্যে আওয়ামী লীগের ৪১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

পঞ্চম ধাপে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে ৭২৬ জন, বিএনপির ৬২৯জন, জাতীয় পার্টির ১৭৭জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২১ জন, বিকল্পধারা বাংলাদেশ ২জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১৩ জন, ইসলামী আন্দোলন ১২২ জন, জাতীয় পার্টি-২জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১১জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৬জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ১ জন।

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৬জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ৭জন ও অন্যান্য ১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আবার স্বতন্ত্র থেকেও ১ হাজার ৫২৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

ভোটগ্রহণ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছে। ৠাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মিলিয়ে প্রায় দুই লাখ ফোর্স মোতায়েন করেছে ইসি।

দেশের প্রায় সাড়ে চার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। আগামী ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে নবম ইউপি নির্বাচন শেষ হবে।

Need Ads