
বিনোদন ডেস্ক : ঢাকায় এসে পৌঁছেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। শনিবার দুপুরে (২৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি।
‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে সংগীত পরিবেশন করতে আতিফের এই সফর। কনসার্টটি রোববার (২৯ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে। এর আগে ২৮ মে বিকেল ৫টায় হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের মুখোমুখি হবেন আতিফ।

‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় আতিফ আসলাম ছাড়াও গান গাইবেন ভারতের সংগীতশিল্পী মমতা শর্মা ও আকৃতি কাক্কার।এই দুই শিল্পী আগেই ঢাকায় এসে পৌঁছান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেশের জনপ্রিয় দুই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। কনসার্টের আয়োজন করেছে এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড।





