ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭২৯টি ইউপিতে ব্যালট পেপার যাচ্ছে আজ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৪, ২০১৬ ২:৫৬ অপরাহ্ণ

vot

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ২৮ মে দেশের ৭২৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের বাজেট ও মুদ্রণ শাখার উপ-সচিব রকিব উদ্দীন মণ্ডল জানান, আগামী ২৮ মে পঞ্চম ধাপের মোট ৯২ উপজেলার ৭২৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য মঙ্গলবার পাঁচটি সরকারি প্রেস থেকে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে ব্যালট পেপার এবং নির্বাচনী উপকরণ সরবরাহ করা হবে।

Shamol Bangla Ads

এক্ষেত্রে সকাল ১০টায় গভর্মেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি প্রিন্টিং প্রেস এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) থেকে ব্যালট পেপার সংগ্রহ করবেন মাঠ কর্মকর্তারা।

এছাড়া বিভিন্ন প্রকারের বস্তা, সিল, গালা, রশিসহ বিভিন্ন নির্বাচনী উপকরণ আগারগাঁওয়ে অবস্থিত ইসির গোডাউন থেকে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, এ ধাপে আওয়ামী লীগের ৭২৬ জন, বিএনপির ৬২৯ জন, জাতীয় পার্টির ১৭৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ২১জন, বিকল্পধারা বাংলাদেশের ২জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১৩ জন, ইসলামী আন্দোলনের ১২২ জন, জাতীয় পার্টি-২জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ১১জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ৬জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৬জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ৭জন ও অন্যান্য ১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ধাপে স্বতন্ত্র থেকেও ১ হাজার ৫২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইতিমধ্যে আওয়ামী লীগের ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হয়েছেন। এদিকে ১০০ ইউপিতে বিএনপির ও ৩টি ইউপিতে আ’লীগের প্রার্থী নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads