ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নির্বাচন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ৩:২২ অপরাহ্ণ
সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নির্বাচন অনুষ্ঠিত

Electionএম. এ করিম মিষ্টার, নীলফামারী : উত্তর জনপদের ঐতিহ্যবাহী ও প্রাচীন নীলফামারীর সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নির্বাচন শুক্রবার অস্থায়ী কার্যালয় সৈয়দপুর প্লাজায় অনুষ্ঠিত হয়। মোট ১৮টি পদের মধ্যে ১৫টি পদের নির্বাচন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এর মধ্যে সভাপতি পদে সাবেক সংসদ সদস্য ও পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, সমাজ সাহিত্য সম্পাদক পদে আকমল সরকার রাজু ও অভ্যন্তরীণ নীরিক্ষক হিসেবে গজেনচন্দ্র রায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংগঠনের সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি শাহজাহান সরকার বাবলু, সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ রোবায়তুর রহমান, নাট্য সম্পাদক গোলাম মোস্তফা মহব্বত, সঙ্গীত সম্পাদক সাংবাদিক সাকির হোসেন বাদল, পাঠাগার সম্পাদক নকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আকতার হোসেন খান, দপ্তর সম্পাদক শাহ হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বদিয়ার, মহিলা সম্পাদক ওয়াজেদা খাতুন চুনী কার্যকরী সদস্য পদে মারুফ শেখ, আব্দুল খালেক, আলহাজ্ব বখতিয়ার কবির নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে মমিনুল ইসলাম মুকুল ও আব্দুর রাজ্জাক সমান সংখ্যক ভোট পাওয়ায় টাই হয়। সংগঠনের মোট ১১৮ জন সদস্যের মধ্যে ১শ ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Need Ads
error: কপি হবে না!