ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রপতি চট্টগ্রাম যাচ্ছেন বুধবার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৩, ২০১৬ ৫:২৫ অপরাহ্ণ

President

Shamol Bangla Ads

চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নিতে বুধবার (২৫ মে) আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি।

রোববার (২২ মে) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুষ্ঠানের প্রস্তুতি ও নির্মাণাধীন প্যান্ডেল পরিদর্শন করেন। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থলের আশপাশের রাস্তা সংস্কার, আলোকবাতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো চসিক দেখভাল করছে।

Shamol Bangla Ads

মেয়র অতিরিক্ত জেলা প্রশাসক, এসএসএফ ও পিজিআরের দায়িত্বশীল ব্যক্তিদের সাথেও বিভিন্ন বিষয়ে কথা বলেন।

মেয়রের পরিদর্শনের সময় চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চিটাগাং চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চসিকের নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সহকারী প্রকৌশলী সুদীপ বসাক, মেয়রের সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফসহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads