মোঃ মোশারফ হোসেন, নকলা : নকলায় অষ্টম শ্রেণি উন্নতিকরণ পাইলট প্রকল্প পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। তিনি ১৭ মে মঙ্গলবার দুপুরে সরকারি বিভিন্ন দপ্তরের অফিস পরিদর্শনসহ উপজেলার একমাত্র অষ্টম শ্রেণিতে উন্নতিকরণ পাইলট প্রকল্পাধীন বানেশ্বর্দী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পাইলট প্রকল্পের প্রাথমিক বিদ্যালয়গুলো দ্বিতল ভবন করাসহ তথ্যসেবা কেন্দ্রে সেবা দানের রেজিষ্টার রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওইসময় তার সাথে শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজৃুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে জি এম সালেহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করেন।




