ads

রবিবার , ২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ২ জুন রবিবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। আজ দেয়া হচ্ছে ১২ জুনের টিকিট। কিন্তু বেশির ভাগ টিকিট এবার বিক্রি হচ্ছে অনলাইনে।

Shamol Bangla Ads

রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা যায়, পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।

এতে বলা হয়, ঈদের আগে আন্তনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!