স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা ও দায়রা জজ, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক বলেছেন, বিচারের সাথে সম্পৃক্ত সকলের সমন্বয় সাধন এবং সদিচ্ছা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে কাজ করে অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবেই জাতীয় আইনগত সহায়তা সংস্থার লক্ষ্য বাস্তবায়িত হবে। আর এর ব্যত্যয় ঘটলে বিচারপ্রার্থী অসহায় মানুষগুলোর প্রতি অবিচার করা হবে। তিনি ২৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ওই কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোসলেহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ, পিপি এডভোকেট চন্দন কুমার পাল, জিপি এডভোকেট আবুল কাশেম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক র রফিকুল ইসলাম আধার, অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, প্যানেল এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, এডভোকেট হরিদাস সাহা, এডভোকেট আশরাফুন্নাহার রুবী, এডভোকেট খন্দকার রকিব, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার চেয়ারম্যান সাজেদা পারভীন ঝিনুক, বিচারপ্রার্থী নির্যাতিতা নারী আসমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার সহকারি জজ শান্তি চন্দ্র দেবনাথ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার। ওইসময় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) কামরুল হাসান খান, যুগ্ম জেলা জজ-১ মোহাম্মদ হারুন অর রশিদ, যুগ্ম জেলা জজ-২ সুদীপ্তা সরকার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস, সিনিয়র সহকারি জজ হাফিজ আল আসআদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া জাহান, সহকারি জজ তাসলিম আক্তার ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুন্নিসা খানম এবং আইনজীবী, আদালতের বেঞ্চ সহকারি, আইনজীবী সহকারিসহ বিপুল সংখ্যক বিচারপ্রার্থী জনগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এডভোকেট শক্তিপদ পাল ও এডভোকেট রাশিদা বেগমের হাতে ‘সেরা প্যানেল আইনজীবী’ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।




