ads

সোমবার , ১৮ এপ্রিল ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বেকার যুবক-যুব মহিলাদের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১৮, ২০১৬ ৭:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ চালু করেছে শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। ১৮ এপ্রিল সোমবার বিকেলে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর-রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ওয়াইটিসি’র কো-অর্ডিনেটর মো. সালাহউদ্দিন, প্রশিক্ষক হারুনুর রশিদ খান, মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। ৩০ দিন ব্যাপী এ প্রশিক্ষণে ‘ওয়েব পেজ ডিজাইন’, ‘গ্রাফিক্স্র ডিজাইন’ ও ‘ডিজিটাল মার্কেটিং’ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে জেলার ২০ জন শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলা অংশগ্রহণ করছেন। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ চলবে।

Need Ads