ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ২ সিনেমা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

টানা চতুর্থবারের মতো রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিলো বাংলাদেশের সিনেমা। একটি নয়, এবার মস্কোতে নির্বাচিত হয়েছে ২টি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে শামসুদ্দীন আহমদ শিবলুর ‘নয়া ঠিকানা’।

Shamol Bangla Ads

বিশ্বের অন্যতম এই উৎসবে নিজেদের সিনেমা স্থান পাওয়ায় উচ্ছ্বসিত ২ নির্মাতা নূরুজ্জামান ও শিবলু। আনন্দ প্রকাশ করে নুরুজ্জামান বলেন, মস্কোতে মাস্তুল মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে। এমনিতেই পেটে কথা চেপে রাখা খুব কষ্টের। তার ওপর যদি কোনো খুশির খবর ৯৮ দিন ধরে চেপে রাখতে হয়, তবে তো কথাই নেই! সংবাদ সম্মেলন করে মূল প্রতিযোগিতাসহ সব বিভাগের মনোনীত সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ, তাই সবার সঙ্গে মাস্তুলের এই আনন্দ সংবাদটি ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে এখন।

উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে মস্কোতে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা। সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নূরুজ্জামান বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ছোটবেলা থেকেই নদীবন্দর এলাকার জাহাজিদের দেখে আসছি। ডাঙার সঙ্গে জলে ভাসা এই মানুষগুলোর সম্পর্ক আর তাদের বিচিত্র জীবন আমাকে বরাবরই টানত। মাস্তুল সেই জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দী করার সুযোগ এনে দিল।

Shamol Bangla Ads

সম্প্রতি বিনা কর্তনে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মাস্তুল। সিনেমাটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত, জুলফিকার চঞ্চল, শিশুশিল্পী আরিফ প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।

নয়া ঠিকানা নির্মিত হয়েছে হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের গল্পে। স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয় প্রকাশ চৌধুরী, ওবায়দুল হায়দার সাগর। মস্কোতে নির্বাচিত হওয়ার প্রসঙ্গে নির্মাতা শিবলু বলেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নয়া ঠিকানা নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি। এটা আমার জন্য এবং দেশের জন্য সম্মানের। ইচ্ছা আছে উৎসবে যোগ দেওয়ার। এরপর দেশের বিভিন্ন স্থানে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা আছে।

এর আগে এই উৎসবের ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ চলচ্চিত্রটি ২টি এবং ৪৬তম আসরে আসিফ ইসলামের ‘নির্বাণ’ একটি বিভাগে পুরস্কার জেতে। ১৭ এপ্রিল শুরু হবে এবারের উৎসব। ৮ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৪ এপ্রিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!