ads

সোমবার , ১৮ এপ্রিল ২০১৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে আউশ প্রণোদনার কৃষি উপকরন বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৮, ২০১৬ ৮:১৭ অপরাহ্ণ

Shamol Bangla Ads

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আউশ প্রণোদনা হিসেবে ৮শ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ এবং নেরিকা আউশের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ওইসব কৃষি উপকরন বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ডাক্তার এএম পারভেজ রহিম। উপজেলা নির্বাহী কর্মকতা আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হক, সাধারণ সম্পাদক মো.ফজলুল হক, পৌসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল প্রমুখ।
উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ের আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ২০১৬-১৭ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৮শ কৃষকের মধ্যে ৫শ জন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি করে উফশী ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৩শ জন কৃষককে বিঘা প্রতি ১০ কেজি করে নেরিকা ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমপি সার বিতরণ করা হয়। এছাড়া উফশী আউশের বিঘা প্রতি সেচ খরচ বাবদ ৪শ টাকা এবং নেরিকা আউশের বিঘা প্রতি সেচ ও আগাছা দমনের জন্য ৮শ করে টাকা কৃষকদের মুঠোফোনে অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads