ads

শনিবার , ১৬ এপ্রিল ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০১৬ ১:২০ অপরাহ্ণ

Police Annual Somabes & Sports-1স্টাফ রিপোর্টার : শেরপুর পুলিশ লাইন্স মাঠে ১৫ এপ্রিল শুক্রবার বিকেলে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন পিপিএম। পুলিশ সুপার মো. মেহেদুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি পতœী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার পুলিশ সুপারসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশের শুরুতে শেরপুর পুলিশ লাইন একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে জেলার পুলিশ সদস্যরা প্যারেড ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিয়োগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। রাতে নৈশভোজ শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads