ads

বুধবার , ১৩ এপ্রিল ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর মেয়র সাইদকে বরখাস্তের নির্দেশ ইসির

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১৩, ২০১৬ ৯:০৪ অপরাহ্ণ

Abu-Saeedশ্যামলবাংলা ডেস্ক : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার অভিযোগে শেরপুরের শ্রীবরদীর পৌর মেয়র আবু সাইদকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে তার বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, আবু সাইদকে বরখাস্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের কারণে সংশ্লিষ্ট থানা পুলিশকে মামলা দায়েরের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. সামসুল আলম জানান, কমিশন নির্দেশনা দিয়েছে। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
গত ৩১ মার্চের দ্বিতীয় ধাপের নির্বাচনের সময় আচরণ বিধি লঙ্ঘন করলে আবু সাইদকে নিষেধ করেন ইউএনও হাবিবা শারমিন। এরপর শারমিনকে হুমকিও দেওয়া হয় বলে শেরপুর জেলা প্রশাসককে অভিযোগ করেন তিনি। সে অভিযোগ মন্ত্রিপরিষদ হয়ে ইসিতে আসলে সাইদের বিরুদ্ধে ওইসব ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

Need Ads