ads

বুধবার , ১৩ এপ্রিল ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হাতিবন্ধু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১৩, ২০১৬ ১:২১ অপরাহ্ণ

Hari Bondu Krira Protizogita.শ্রীবরদী প্রতিনিধি : বন্যহাতি সুরক্ষায় ব্যতিক্রমধর্মী জনসচেতনতামুলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষে আনন্দ-বিনোদন আর খেলাধুলার মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে হাতি বন্ধু ক্রীড়া প্রতিযোগিতা। এ উপলক্ষে ১২ এপ্রিল মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী খেলাধূলা অনুষ্ঠিত হয়। ওইসব খেলাধুলার মধ্যে ছিল-তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা, বালিশ খেলা, তৈলাক্ত বাঁশ বাওয়া, হাডুডু, ফুটবল, হড়িভাঙ্গা সহ ১০টি আইটেমের খেলা অনুষ্ঠিত হয়।
এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে ‘স্ট্রেনদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রজেক্টের সহায়তায় বনবিভাগ ও আইইউসিএন। এতে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্ত হতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চরের পাহাড়ি এলাকার লোকজন নিয়ে গঠিত ১২ টি ‘ইআরটি’ বা হাতি সুরক্ষা দলের ১২০ জন সদস্য অংশগ্রহণ করেন। খেলা শেষে বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম, রানিশিমুল ও আইইউসিএনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আহছান ওয়াহেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন বিট অফিসার আশ্রাফুল আলম, বিট অফিসার নহুস চন্দ্র বাম, আইইউসিএনের ফিল্ড অফিসার মিজানুর রহমান ও সহাকারি ফিল্ড অফিসার রাজীব মিয়া প্রমূখ।
আইইউসিএন ও বনবিভাগের কর্মকর্তারা জানান, হাতি-মানুষে দ্বন্দ্ব নিরসন করে সহাবস্থানের মাধ্যমে প্রাণবৈচিত্র্য রক্ষার সাথে সাথে বন্যহাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব। এসব বিষয়ে সচেতনতা বাড়াতেই এলাকাবাসীদের নিয়ে ‘ইআরটি’ বা ‘হাতি সুরক্ষা দল’ গঠন করা হয়েছে। জনগণের মাঝে হাতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষেই বার্ষিক হাতিবন্ধু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। আর এসবের মধ্য দিয়ে স্থানীয় জনগনের অংশগ্রহণে বন্য হাতি সুরক্ষা সহজ হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads