ads

সোমবার , ৪ এপ্রিল ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এনসিটিএফ’র শিশু অধিকার বিষয়ক সংবাদ সম্মেলন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৪, ২০১৬ ৪:০২ অপরাহ্ণ

Sherpur NCTF_Press_Picস্টাফ রিপোর্টার : ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফ এর আয়োজনে জেলার কার্যক্রম ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ৪ এপ্রিল সোমবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিটিএফ এর জেলা শাখার সভাপতি দুর্জয় সরকার তীর্থ। সংবাদ সম্মেলনে জেলায় শিশু নির্যাতন, শিশু শ্রমসহ শিশুদের নানা প্রতিবন্ধকতা ও সমস্যার চিত্র তুলে ধরে ওইসব সমস্যার সমাধানে উপস্থিত সাংবাদিকদের কাছে পরামর্শ গ্রহণ করা হয়। ওইসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিটিএফ এর সধারণ সম্পাদক অরিদ্য চন্দ ঝলক, সহ-সভাপতি তনুশ্রী সরকার, সাংগঠনিক সম্পাদক সরকার আজওয়াত সাকি পুর্ণ ও চাইল্ড পার্লামেন্ট সদস্য মাহমুদুল সুমন। অন্যদিকে তাদের পরামর্শ দিয়ে সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন তালাপতুফ হোসেন মঞ্জু, রফিক মজিদ, হাকিম বাবুল, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads