ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন : চলছে গণনা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৩১, ২০১৬ ৭:০৩ অপরাহ্ণ

Sherpur Pic Voteস্টাফ রিপোর্টার ॥ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেরপুরের ১৬টি ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। এর মধ্যে রয়েছে সদর উপজেলায় একটি, নকলা উপজেলায় ৯টি ও শ্রীবরদী উপজেলায় ৬টি ইউনিয়ন। ১৬ টি ইউনিয়নের মধ্যে নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শামছুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এখন ১৫ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থী এবং ১৬ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৯৫ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৬ ইউনিয়নের মোট ভোটার হলো ২ লক্ষ ২৯ হাজার ৫৪৭ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ১৪ হাজার ৩৭২ জন এবং মহিলা ভোটার সংখ্যা হলো ১ লক্ষ ১৫ হাজার ১৭৫ জন। এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৬ টি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বেলা ২টার পর থেকেই কেন্দ্রগুলো প্রায় ফাঁকা হয়ে পড়ে। নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৭০ থেকে ৮০ ভাগ। বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় প্রথমতঃ ব্যাপক সহিংতার আশংকা করা হলেও প্রশাসন ও আইন-শৃঙ্খলার সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের কঠোর নজরদারির কারণে স্থানীয় মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বলা যায়, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Need Ads