ads

মঙ্গলবার , ২২ মার্চ ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে ৩ মাসের সাজা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২২, ২০১৬ ১০:৫০ অপরাহ্ণ

karadondoস্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জিয়াউল হাসান (৩৪) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২২ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ওই দন্ড প্রদান করেন। জিয়াউল নকলা উপজেলার কায়দা গ্রামের চাঁন মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে জিয়াউল হাসান বহিরাগত হিসেবে কেন্দ্রের ভেতরে অনুপ্রবেশ এবং এক প্রার্থীর পক্ষে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি ওই কেন্দ্রে অবস্থানরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মেহেদী হাসানের নজরে আসে। তাৎক্ষণিকভাবে আদালত জিয়াউলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জিয়াউলকে নালিতাবাড়ী থানায় প্রেণে করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads