স্টাফ রিপোর্টার : শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতা সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ‘অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট’ লক্ষ্যমাত্রা অর্জন কর্মসূচীর আওতায় জেলা প্রশাসন ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কালেক্টরেটের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট তাসলিমা নূর।
অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, ক্যাব জেলা সেক্রেটারি হাকিম বাবুল প্রমুখ। সেমিনারে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীসহ অর্ধশতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।




