ভোলা প্রতিনিধি : প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার উপজেলা লালমোহন ও বোরহানউদ্দিন এবং চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৭ ফের্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই তিন উপজেলায় ৩৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। ভোলার তিন উপজেলার ৩৮ জন প্রার্থীর মধ্যে সাতজন ‘স্বশিক্ষিত’ বা ‘স্বাক্ষরজ্ঞান সম্পন্ন’ । বাকিদের মধ্যে স্কুলে গন্ডি পেরোতে পারেনি পাঁচজন। এসএসসি পাস ছয়জন । দাখিল পাশ একজন । এইচএসসি পাস আটজন। স্নাতক পাস প্রার্থী ১০ জন। নির্বাচন কমিশনের কাছে দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদের মধ্যে তিনজন প্রার্থী আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আহমেদ, বিএনপি নেতা আকতারুজ্জামান ও আনোয়ারুল ইসলাম রিপন উচ্চ শিক্ষিত । বাকি দুই প্রর্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম বাবুল ও আওয়ামী লীগ নেতা আকতার হোসেন‘র শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ।
ভাইস চেয়ারম্যান পদে আটজন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী উচ্চ শিক্ষিত । এরা হলেন মোঃ শাহাবুদ্দিন রিপন, আলহাজ্ব আঃ মোতালেব মিয়া, একেএম শহিদ উল্যাহ ও মোঃ মিজানুর রহমান । বাকি চারজন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী মোঃ ফকরুল আলম ও মোঃ আবুল হাছান রিপনের শিক্ষাগত যোগ্যতা এইএসসি। মোঃ হেলালউদ্দিন হিমু সপ্তম শ্রেনী ও মোঃ শাহাবুদ্দিন হাওলাদার স্বশিক্ষিত।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর মধ্যে একজন উচ্চ শিক্ষিত। মাছুমা বেগমর শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। সাবিনা ইয়াসমিনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি,ফেরদাউছ আরা এসএসসি, সালমা জাহানের অষ্টম শ্রেনী ও পারভীর আক্তার দুলালের শিক্ষাগত যোগ্যতা স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন চারজন প্রার্থী। এদের মধ্যে শুধুমাত্র উচ্চ শিক্ষিত একজন। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার ভূইয়া তার শিক্ষাগত যোগ্যতা এমএ পাশ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক জসিমউদ্দিন হায়দার তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ উল্লেখ করেছেন। বাকি দুই প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহব্বত জান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মোঃ অহিদ চৌধুরী স্বাক্ষরজ্ঞাসম্পন্ন।
ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর মধ্যে একজন উচ্চ শিক্ষিত। উপজেলা যুবদলের সভাপতি মোঃ শহিদুল আলম (নাসিম কাজী) তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাশ। আওয়ামী লীগের প্রার্থী মোঃ রাসেল আহমেদ এইচএসসি, মোঃ ইসমাইল খাঁন এইচএসসি ও মোঃ আব্বাসউদ্দিন দাখিল পাশ উল্লেখ করেছেন।বাকি একজন প্রার্থী মোঃ মইনউদ্দিন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মসাহফুজা ইয়াসমিনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ও সুরাইয়া আলম রেখা স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেনতিনজন প্রার্থী। শুধুমাত্র একজন প্রার্থী উচ্চ শিক্ষিত তিনি হচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন (আলমগীর মালতিয়া) এমএসএস পাশ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেনী। রাবিয়া বেগমের শিক্ষাগত যোগ্যতা এসএসসি উল্লেখ করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর মধ্যে মোঃ মোস্তফা কামালের শিক্ষাগত যোগ্যতা কামিল পাশ। মোঃ মিজানুর রহমানের এইচএসসি, মোঃ সাইদুর রহমান (স্বপন)এসএসসি, ও মোঃ আবদুল্লাহ আল নোমান অষ্টম শ্রেনী উল্লেখ করেন।
ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে বিবি আকলিমার শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও নাজমুন নাহার রিনা দশম শ্রেনী।
ভোলার তিন উপজেলার ৩৮জন প্রার্থীর মধ্যে সাতজন ‘স্বশিক্ষিত’ বা ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। বাকিদের মধ্যে স্কুলের গন্ডি পেরোতে পারেনি অনেকেই।




