ads

রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে খাদ্য অফিসে শৃগালের তান্ডব : অর্ধ লক্ষাধিক টাকার আসবাবপত্র বিনষ্ট

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ৯:০৭ অপরাহ্ণ

imagesমহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুর উপজেলা খাদ্য অফিস কক্ষে একটি শৃগাল তান্ডব চালিয়ে গুরুত্বপূর্ণ ফাইল, কাগজপত্র, চেয়ার-টেবিল, টেলিফোন ও কলিং বেল বিনষ্ট করেছে। এতে ওই অফিসের অর্ধ লক্ষাধিক টাকার আসবাবপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। শৃগালের তান্ডব চালানোর বর্ণনা দিয়ে থানায় একটি জিডি করা হয়েছে  ১০ নভেম্বর রবিবার।
জানা গেছে, গত ৭ নভেম্বর সন্ধ্যায় অফিস সংশ্লিষ্টরা ওই অফিস তালাবদ্ধ করে চলে যান। এরপর ১০ নভেম্বর রোববার সকালে অফিস খোলামাত্র ভিতর থেকে একটি শৃগাল বেরিয়ে উপজেলা পরিষদ চত্বরের দিকে দৌড় দিয়ে পালিয়ে যায়। শৃগালের পালিয়ে যাওয়ার দৃশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত অনেকে দেখেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলমাস-উদ বিল হক জানান,  বৃহস্পতিবার অফিসের সময় শেষে প্রতিদিনের মত অফিসের দরজা-জানালা বন্ধ করে তিনি চলে যান। গতকাল সকালে অফিস খোলার পর এ ঘটনা চোখে পড়ে। তার ধারণা, ওইদিন অফিস বন্ধ করার আগেই সকলের অজান্তে শৃগালটি অফিস কক্ষে ঢুকে পড়ে। দুইদিন অফিস বন্ধ থাকায় শৃগালটি বের হতে না পেরে এমন তান্ডব চালায়। খাদ্য অফিসে খাদ্য না পেয়ে অনাহারে থাকা শৃগাল ক্ষিপ্ত হয়ে এমন কান্ড করতে পারে বলে জানায় খাদ্য পরিদর্শক আতোয়ার হোসেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান জানান, চেয়ার, দরজা-জানালার পর্দা, বেশকিছু কাগজপত্র ও টেলিফোন সেট বিনষ্ট হয়েছে।

Need Ads
error: কপি হবে না!